শাহী কেশরিয়া ফিরনি (sahi kesariya phirni recipe in bengali)

#রাঁধুনি
দীপাবলিতে বানিয়েছিলাম তবে যে কোনো অনুষ্ঠান বা শুভদিনে মিষ্টিমুখ করার জন্য একেবারে আদর্শ একটি রেসিপি I
শাহী কেশরিয়া ফিরনি (sahi kesariya phirni recipe in bengali)
#রাঁধুনি
দীপাবলিতে বানিয়েছিলাম তবে যে কোনো অনুষ্ঠান বা শুভদিনে মিষ্টিমুখ করার জন্য একেবারে আদর্শ একটি রেসিপি I
রান্নার নির্দেশ
- 1
চালটা কে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে
- 2
1 ঘন্টা পর চালের জল ঝরিয়ে নিয়ে বেটে নিতে হবে I তবে খেয়াল রাখতে হবে খুব মিহি বা মসৃণ বাটা যেন না হয় I বাটার পরেও দানা দানা থাকবে I
- 3
দুধ একটা বড় সস প্যানে ঢেলে আঁচ বেশি রেখে গ্যাস ওভেনে বসান I
- 4
দুধ ফুটে ওঠার ঠিক আগের মুহূর্তে বেটে রাখা চালটা দুধে ভালো করে মিশিয়ে দিয়ে আঁচ কমিয়ে মাঝারি করতে হবে এবং সমানে নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায় I
- 5
মোটামুটি 40 মিনিট পর দুধ ও চাল বাটা মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে I এই সময় এতে দিতে হবে চিনি, ঘন দুধ বা কনডেন্সড মিল্ক এবং ভালো করে নেড়ে মাঝারি আঁচে আরো 10 মিনিট নাড়তে হবে I
- 6
ফিরনির আকাঙ্ক্ষিত ঘনত্ব এসে গেলে ওপর থেকে গুঁড়ো করে রাখা এলাচ এবং কেওরা জল ছড়িয়ে গ্যাস ওভেন বন্ধ করে ফিরনি ঠান্ডা করতে দিতে হবে I
- 7
ফিরনি ঠাণ্ডা হয়ে গেলে ছোট ছোট মাটির পাত্রে ঢেলে অন্ততপক্ষে 4 ঘন্টা বা সারারাত ফ্রিজে রাখতে হবে যাতে ভালোভাবে জমে যায় I
- 8
পরিবেশন করার আগে ফিরনি ফ্রিজ থেকে বার করে ঈষদুষ্ণ দুধে ভেজানো জাফরান এবং কিছু আমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে হবে কেশরিয়া ফিরনি I
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)