ফুচকা
রান্নার নির্দেশ
- 1
°প্রথম ধাপ - প্রথমে ভালো করে সাদা তেল এবং নুন দিয়ে ময়ান দিয়ে ময়দা মেখে রাখতে হবে।
- 2
°দ্বিতীয় ধাপ - তারপরে আলু
সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এবং তার সাথে মটর সিদ্ধ (যাতে মটর পুরো গলে না যায়), তার মধ্যে পাপড়ি ফুচকা গুলো ভেঙে দিয়ে, অর্ধেক পরিমাণ ধনেপাতা কুচি করে এবং কয়েকটি কাঁচালঙ্কা সিদ্ধ করে দিয়ে, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো আমচুর পাউডার ও বিটনুন দিয়ে ভালো করে চটকে মেখে রাখতে হবে। - 3
°তৃতীয় ধাপ - এরপরে ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে ছোটো ছোটো আকারের লুচির মতো সমান করে বেলে (সমান করে না বেললে ফুলবে না) তারপর সেগুলি কড়াইতে সাদা তেল গরম করে ডুবো তেলে ভালো করে ভেজে তুলতে হবে (খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়)।
- 4
°চতুর্থ ধাপ - তেঁতুল ভিজিয়ে তার মধ্যে বিটনুন, যৎসামান্য চিনি, বাকি ধনেপাতা কুচি, বাকি সিদ্ধ করা কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে তেঁতুল জল তৈরি করে রাখতে হবে।
- 5
°পঞ্চম ধাপ - এরপরে কিছু ফুচকার পেট ফাটিয়ে তার মাঝে আলু মাখা ভরে টকজল দিয়ে পরিবেশন করুন।
- 6
°ষষ্ঠ ধাপ - বাকি ফুচকার পেটের ভিতর আলু মাখা পুর ভরে তার উপরে টকদই ও টমেটো সস্ দিয়ে এবং উপরে ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন দই ফুচকা।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি