রান্নার নির্দেশ
- 1
দুধ জ্বাল দিয়ে নিন। বলক উঠলে চুলা অফ করে দিন । ভালভাবে দুধ ফুটিয়ে নিবেন। ঘন করার দরকার নেই।
- 2
চুলা অফ করে সিরকা আর পানি মিক্স করে অল্প অল্প করে ঢালতে থাকুন।
সিরকা দিবেন আর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। - 3
ছানা হয়ে গেলে ১৫-২০ মিনিট পর সামান্য গরম থাকতে ছানা পাতলা সুতির কাপড়ের উপর ঢেলে নিন।
- 4
ভাল করে ধুয়ে নিন যাতে সিরকার ফ্লেভার না আসে। চিপে পানি ফেলে দিন। বেশি চাপবেন না এতে মিষ্টি শক্ত হয়ে যায়।
- 5
ফ্যান এর নিচে ১-২ ঘন্টা ঝুলিয়ে রাখুন। ২-৩ ঘন্টা রাখলেও সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে ছানা বেশি শুকিয়ে না যায় ।
১ ঘণ্টা পর ছানা ছড়ানো পাত্রে মেলে দিন। - 6
ফ্যানের নিচে ৭-৮ মিনিট রেখে দিন। বেশি ভেজা ভেজা না থাকলে ফ্যানের নিচে দেয়ার প্রয়োজন নেই। বাড়তি পানি শুকিয়ে গেলে ময়দা দিয়ে ভাল করে মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে ছানাটা মিহি করে নিন।
- 7
১০-১৫ মিনিট এভাবে করার পর আটার খামির মত হলে হাত দিয়ে চেপে চেপে শেপ ঠিক করে বল তৈরি করুন ।
- 8
চিনি, এলাচ ও ৩ কাপ পানি এক সাথে বড় একটি পাত্রে নিয়ে চুলায় অল্প আচে জ্বাল দিন । আঁচ বাড়িয়ে দিন। চিনি গলে বলক উঠলে একদম কমিয়ে দিন । বল গুলো আস্তে আস্তে সিরাতে ছেড়ে দিন । কয়েক সেকন্ড পর ঢাকনা দিয়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিন ফুটে উঠলে জ্বাল মাঝারি আঁচের থেকে সামান্য কমিয়ে দিন ।
- 9
২০-২৫ মিনিট এভাবে ফুটাবেন । মিষ্টি নাড়াচাড়া করবেন না। মাঝে ঢাকনা খুলে ৩/৪ কাপ পানি সিরার সাথে আস্তে আস্তে ২ থেকে ৩ বারে মিশিয়ে দিবেন । সিরা ঘন না হয়ে গেলে পানি মিক্স করার প্রয়োজন নেই ।আমার মিক্স করা লাগেনি । মিষ্টি হয়ে গেলে নামিয়ে রেখে দিন ।
- 10
দুধ জ্বাল দিতে হবে মালাই এর জন্য। একদিকে মিষ্টি সিরায় ফুটবে আরেকদিকে দুধ জ্বাল দিলে ভালো হয়। সিরা থেকে মিষ্টি নামানোর ৪-৫ মিনিটের মধ্যে দুধে দিয়ে দিলে ভাল হয়।
- 11
দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন । বেশি নাড়ার প্রয়োজন নেই। না নাড়লে দুধের উপর মালাই মানে সর পরবে।জ্বাল দিয়ে অর্ধেক এর সামান্য বেশি রাখুন ।
- 12
দুধ ঘন হয়ে আসলে কন্ডেন্সড মিল্ক ও জাফরান দিয়ে নাড়তে থাকুন ।
স্পঞ্জ মিষ্টি গুলো সিরা থেকে তুলে দুধের মধ্যে দিয়ে দিন ।
সব মিষ্টি এভাবে দেয়া হয়ে গেলে ৪-৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন । - 13
৩-৪ ঘন্টা পরে ভিতরে দুধ ঢুকে আরো নরম হয়ে যাবে। এবার ২-৩ ঘন্টা ফ্রিজ এ রেখে পরিবেশন করুন দারুন মজার জাফরানি রসমালাই।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি