চিংড়ি পেঁয়াজকলি ভাজা (chingri peyajkoli bhaja recipe in Bengali)

Antara Chakravorty @cook_29117412
চিংড়ি পেঁয়াজকলি ভাজা (chingri peyajkoli bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে তেল দিয়ে চেরা কাঁচালঙ্কা আর পাঁচফোড়ন দিতে হবে। একটু সুগন্ধ বেরোলে রসুন কুচি টা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে 2-3 মিনিট। পেঁয়াজ গোলাপি হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো,লবণ আর কুচো চিংড়ি টা দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে 2 মিনিট ভাজতে হবে।
- 2
পেঁয়াজ চিংড়ি ভাজা ভাজা হলে এর মধ্যে একে একে বেগুন ও ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজকলি টা দিয়ে দিতে হবে।খুব ভালো করে মিশিয়ে, ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে 5-7 মিনিট। গ্যাসের ফ্লেম লো তে থাকবে।
- 3
পেয়াজকলি থেকে অনেক জল বেরোবে,ওতেই সব সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। ঢাকা চাপা দিয়ে রান্না করে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি পেয়াঁজকলি ভাজা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15964000











মন্তব্যগুলি