মাটন তরকা (mutton tarka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
তরকার ডাল সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
এরপর প্রেসার কুকারে চারটি সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
এরপর মাটন সামান্য নুন হলুদ ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 4
এর পর কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ও আদা বাটা দিতে হবে।
- 5
ভালো করে কষানো হলে রসুন কুচি দিতে হবে।
- 6
এরপর তরকা মসলা, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো দিতে হবে।
- 7
স্বাদমতো নুন দিতে হবে
- 8
এরপর সেদ্ধ করা পাঁঠার মাংস দিতে হবে।
- 9
ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে আসলে সেদ্ধ করে রাখা তরকার ডাল দিতে হবে।
- 10
তরকার ডাল দিয়ে ভাল করে নাড়িয়ে উপর থেকে মাখন ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে মাটন তরকা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16234962




মন্তব্যগুলি