কোল্ড কফি (Cold Coffee recipe in Bengali)

Mamtaj Begum @cookingmagickolkata
#ICD
আজ আন্তরজাতিক কফি ডে ,কফি না খেলে চলে সন্ধ্যায় বানিয়ে নিলাম কোল্ড কফি।
কোল্ড কফি (Cold Coffee recipe in Bengali)
#ICD
আজ আন্তরজাতিক কফি ডে ,কফি না খেলে চলে সন্ধ্যায় বানিয়ে নিলাম কোল্ড কফি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাতের কাছে রেডি করে রাখলাম ফুলক্রিম দুধ,কফি,চিনি আর লিকুইড চকলেট।
- 2
দুধ বয়েল করে ঠান্ডা করে নিলাম। চিনি, কফি একসঙ্গে মিশিয়ে নিলাম
- 3
এবার একটা বড়ো গ্লাসে মেশানো চিনি, কফি ঢেলে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে বিট করে নিলাম ।বরফ রেডি করে রাখলাম। ফুল ক্রিম লিকুইড আমুল তাজা ঠান্ডা দুধ ও বরফ একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিলাম । তারপর কাপের ভিতর চতুর্দিকে লিকুইড চকলেট লাগিয়ে দিলাম ।
- 4
বিট করে নেওয়া চিনি -কফি ফেটানো দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আমার বানানো কোল্ড কফি কমপ্লিট, কাপ দুটিতে ঢেলে দিয়ে উপরে শুকনো কোকো পাউডার ছড়িয়ে দিলাম।পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16538660









মন্তব্যগুলি