রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে শাকালু ধুয়ে,খোসা ছাড়িয়ে গ্ৰেট করে নিতে হবে, এবার গ্ৰেট করা শাকালু থেকে সমস্ত জলীয় অংশ ছেঁকে বের করে নিতে হবে।
- 2
একটি প্যানের মধ্যে,১/৪ কাপ জল নিয়ে জেলাটিন গুলে নিতে হবে। এবার এরমধ্যে কর্ণ ফ্লাওয়ার দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরমধ্যে ঘণ দুধ ও গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে,দুধের মিশ্রণের প্যান গ্যাসে বসিয়ে, ক্রমাগত নাড়াচাড়া করতে হবে।
- 4
এই ভাবে নাড়াচাড়া করতে করতে ঘণ হতে শুরু করলে এর মধ্যে, জল ঝরানো গ্ৰেট করা শাকালু দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
ক্রমাগত নাড়াচাড়া করে একেবারে ঘণ হতে শুরু করলে এটি একটি পুডিং মোল্ডে ঢেলে, ঠাণ্ডা করে, নরমাল ফ্রিজে অন্ততঃ ৩ ঘন্টা রেখে দিতে হবে।
- 6
৩ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে মনের মতো সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি