সেরা মিষ্টি জর্দা

সেরা মিষ্টি জর্দা
রান্নার নির্দেশ
- 1
জর্দা তৈরি করতে হলে প্রথমে ভালোভাবে চাল গুলো পানি দিয়ে ধুয়ে সেগুলো সিদ্ধ করতে হবে এবং তার সাথে সামান্য লবণ যোগ করতে হবে। এরপর সামান্য পরিমাণে জর্দার রং সিদ্ধ চালের মধ্যে দিতে হবে। তার সাথে কিছুটা পানি যোগ করে দিন।
- 2
অতঃপর জর্দার গায়ের রঙ ধরে গেলে পানি গুলো ফেলে দিন এবং চাল গুলো পুনরায় শুকিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেলে চালগুলো ভাজতে থাকুন।
- 3
এরপর অন্য একটি কড়াইয়ে চাউল গুলোকে ঘি দিয়ে নাড়তে থাকতে হবে। তলায় একটি তাওয়া ব্যবহার করতে পারেন যাতে করে আগুনের আচ কিছুটা হলেও কম লাগে। এরপর তার ভেতরে কিসমিস যোগ করে দিন এবং আস্তে আস্তে নাড়তে থাকুন। ধীরে ধীরে চিনি যোগ করতে থাকুন এবং নাড়তে থাকুন…
কিছুটা মিল্ক পাউডার এড করে দিন। - 4
সবশেষে বাদাম কুচি,কিসমিস ও ছোট মিষ্টি যোগ করে দিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে নিবো। ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি