ডাল চালে খিচুড়ি

বৃষ্টির মরশুম প্রায় এলো বলে,আর বৃষ্টিতে খিচুড়ি হবে না তা কি করে হয়,খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই খিচুড়ী।
ডাল চালে খিচুড়ি
বৃষ্টির মরশুম প্রায় এলো বলে,আর বৃষ্টিতে খিচুড়ি হবে না তা কি করে হয়,খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই খিচুড়ী।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সরিষার তেল গরম করে তাতে সব সবজি গুলো হালকা করে ভেজে তুলে রাখুন,আবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা তেজপাতা,এলাচ,দারুচিনিও শুকনো লংকা দিয়ে দিন একটু নেড়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিন,পাঁচফোড়ন ফুটে আসলে আদা বাটা দিয়ে দিন।
- 2
আদা বাটা ভাজা হয়ে গেলে তাতে কাঁচা লংকা বাটা দিয়ে দিন এরপর ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিন এবং সাথে নুন,হলুদ গুঁড়ো ও জিরে-ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিন এবং পরিমান মতো জল দিয়ে দিন।একটা বলক উঠলে তাতে ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিন এবং ঢাকা দিন ২০ মিনিট এর জন্য।
- 3
চাল ডাল সেদ্ধ হয়ে আসলে তাতে চিনি ও ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে আবারো ঢাকা দিন ১০ মিনিট এর জন্য।বেশ ঘন করে নামিয়ে গরম গরম বেগুনী ও পাপড়ের সাথে বৃষ্টির মজা নিন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি