আলু ডিমের স্যান্ডউইচ
রান্নার নির্দেশ
- 1
স্টেপ ১ : প্রথমে আলু সিদ্ধ করে, গ্রেট/কুচি করে নিব। ২টি ডিম সিদ্ধ করে গ্রেট করে নিব। শসা বিচি ফেলে গ্রেট করে নিয়ে, হাত দিয়ে চিপে পানি বের করে নিব। এখন ১কাপ গ্রেট আলু,২টি গ্রেট করা সিদ্ধ ডিম, আধা কাপ শসা কুচি একসাথে মিশিয়ে নিব।
- 2
স্টেপ ২ : ১/৪কাপ মেয়োনিজ, ২টে.চামচ. গুঁড়ো দুধ, ১চারমচ.চিনি, ১/২চা.চামচ. লবণ, ১/৪চা.চামচ.গোলমরিচের গুঁড়ো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার মেয়োনিজ,আলু,ডিম,শসা সবকিছু আবার ভাল করে আলতো হাতে মিশিয়ে নিব।
- 3
স্টেপ ৩ : এখন পাউরুটি নিয়ে একপাশে অল্প পরিমাণে বাটার/মাখন লাগিয়ে নিব। এবার যে মিশ্রণ তৈরি করেছিলাম তার থেকে নিয়ে পাউরুটির মধ্যে মাখিয়ে নিব। এবার উপরে আরেক পিস পাউরুটি দিয়ে হাত দিয়ে একটু আলতো করে চেপে দিব। এবার চারদিকের বাদামি অংশগুলো কেটে নিব।
- 4
স্টেপ ৪ : কোনা করে কেটে নিলেই হয়ে যাবে দারুন মজার আলু ডিমের স্যান্ডউইচ।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি