ডিমের পুর ভরা আলুর চপ
রান্নার নির্দেশ
- 1
স্টেপ ১ : প্রথমে ডিমের কিমা তৈরি করে নিব। তারজন্য ১টে.চা.তেল, আধা কাপ পেঁয়াজ কুচি(কিমা করে কেটে নেয়া)দিয়ে ১মিনিট ভেজে নিব। এবার ২টি ডিম ফেটিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব আরো ২মিনিট।এখন একে একে লবণ, মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে ১/২কাপ জল দিয়ে রান্না করব ২/৩মিনিটের জন্য। জল শুকিয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিব।
- 2
স্টেপ ২ : এখন সিদ্ধ করা ২কাপ আলু ভাল করে হাত দিয়ে ভর্তা করে নিব। আলুর মধ্যে লবণ, সাদা গোলমরিচগুঁড়া, ১/৪চা.চা.কালো গোলমরিচগুঁড়া,.চিনি দিয়ে ভাল করে মেখে মিশিয়ে নিব। এবার চপ তৈরি করে নিব। যেভাবে ভেতরে বিভিন্ন রকম পুর ভরে আমরা আলুর চপ তৈরি করি ঠিক সেভাবেই, হাতে আলু মাখা নিয়ে তারমধ্যে রান্না করা ডিমের কিমা ভরে যে যেরকম চায় সেরকম শেপ করে চপগুলো তৈরি করে নিব।এবার ময়দায় গড়িয়ে ফেটানো ডিম এ ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিব।
- 3
স্টেপ ৩ : ১০মিনিট ডিপ ফ্রীজে রেখে তারপর ডুবো তেলে চুলার আঁচ মাঝারি রেখে সোনালী করে ভেজে নিব।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি