
আমি একজন সোশ্যাল ওয়ার্কার।আগে বাচ্ছাদের নিয়ে কাজ করতাম ngo তে। এখন একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি।
আমার বাড়িতে আমার মা, দিদিমা, মাসিরা, আমার কাকিমা, আমার শাশুড়িমা সর্বোপরি আমার স্বামী ভীষণ ভালো রান্না করেন। আর আমার মন খারাপ দূর করার ওষুধ হলো রান্না বান্না। আমি নিজে খুব ভালোবাসি খেতে এবং খাওয়াতে।
আমি নিজের কাজের জন্য আগে গ্রামে ছিলাম বহু বছর। খুব ভালো লাগতো ওদের সাদামাটা উপকরণ দিয়ে খুব সুস্বাদু রান্না গুলো। আমাদের রান্না ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে অপূর্ব সব খাওয়ার খাওয়াতো ওরা।






