কাঁচা লঙ্কা দিয়ে মুরগির তেল ঝাল(kancha lonka diye murgir tel jhal recipe in Bengali)

কাঁচা লঙ্কা দিয়ে মুরগির তেল ঝাল(kancha lonka diye murgir tel jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা বড়ো পাত্রে মাংস নিতে হবে। এতে একে একে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা,টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর অল্প তেল দিয়ে মেখে রাখতে হবে 30মিনিট মতো।
- 2
কড়াই গরম হলে বাকি তেল দিতে হবে। গোটা গরম মসলা, তেজ পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
- 3
ফোড়ন এর গন্ধ বেরোলে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ সোনালী রং হলে মাংস টা দিতে হবে।
- 4
মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নুন,হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে হবে। আঁচ কমিয়ে মিনিট 15 চাপা দিয়ে রান্না হতে দিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
- 5
15মিনিট পর মাংস থেকে তেল বেরিয়ে এলে লেবুর রস মিশিয়ে গ্যাস বন্ধ করতে হবে।
- 6
গরম গরম ঘি তে ভাজা পরোটার সাথে পরিবেশন করুন ঝাল ঝাল মুরগির তেল ঝাল।
- 7
বি. দ্র. রান্নার শেষে একটু চিনি যোগ করলে স্বাদ আরো ভালো লাগবে। যদি ঝাল বেশি হয় যায় লেবুর পরিমান একটু বেশি দিলে ঝাল কমে যাবে।
কাঁচা লঙ্কা গুলো রসুনের সাথে বাটলে সহজ হবে।
মাংস যত বেশিক্ষন মারিনেশন করে রাখা যাবে ততো বেশি নরম হবে আর রান্না ও তাড়াতাড়ি হবে।
আমিও রান্নায় আলাদা করে জল দিইনি যদি আপনাদের মনে হয় খুব শুকনো হয়েযাচ্ছে তাহলে অল্প জল দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)