চকলেট স্টাফড বান(ইস্ট ছাড়া) (chocolate stuffed bun without yeast recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
চকলেট স্টাফড বান(ইস্ট ছাড়া) (chocolate stuffed bun without yeast recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা টাকে টক দই বেকিং পাউডার বেকিং সোডা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
এবার ওটাকে মোটামুটি তিন ঘণ্টা রেখে দিতে হবে ফর্মেশনের জন্য।
- 3
এবার তিন ঘণ্টা পর ওটাকে একটা বোর্ডের মধ্যে ময়দা ছিটিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে।
- 4
ভাল করে মাখা হয়ে গেলে ওই ডো টি কে চারটি ভাগে ভাগ করে নিতে হবে ।
- 5
এবার ১ ১টিভাগের মধ্যে দুটো করে ক্যাডবেরি চকলেট ভরে ওটাকে লই পাকিয়ে নিতে হবে।
- 6
এবার ওই বান গুলোকে একটা এ্যালমুনিয়াম প্লেটের মধ্যে তেল ব্রাশ করে বসিয়ে নিতে হবে।
- 7
এবার ওই বান গুলির উপর তেল ব্রাশ করে নিতে হবে।
- 8
এবার বান গুলিকে ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেড এ ওভেনের মধ্যে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- 9
এবার ১০মিনিট পর টুথ পিক দিয়ে চেক করে দেখে নিতে হবে টুথপিক যদি ক্লিন আসে তাহলে জানতে হবে বানগুলো রেডি।
- 10
এবার ওগুলোকে ওভেন থেকে বার করে রেকের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে।
- 11
ভেতরে চকলেট থাকার জন্য একটি বাচ্চাদের খুব টেস্টি লাগবে আর ইস্ট না থাকার জন্য এটা বাচ্চাদের জন্য খুব হেলদি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)