রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ভালো করে ধুয়ে, মুছে নিন।ম্যারিনেড করুন তেল,গোলমরিচ,আদা রসুন বাটা, লেবুর রস ও নুন দিয়ে। এরপর মশলা সমেত অল্প জলে সেদ্ধ করে নিন।
- 2
সেদ্ধ চিকেন থেকে একটা কাঁটা চামচের সাহায্যে লম্বা স্ট্রিপস বের করে নিন। একটা কড়ায় তেল গরম করে দিন ছোট এলাচ,দারচিনি,শুকনো লঙ্কা, লবঙ্গ ও তেজপাতা।
- 3
এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। ভাজা হলে মগজ বাটা দিয়ে সামান্য জল দিয়ে রান্না করুন।
- 4
এবার ক্রিম ও দই একসাথে ফেটিয়ে ঢেলে দিন।হালকা ফুটলে স্ট্রিপস করা চিকেন টি দিয়ে দিন। চিনি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে গুঁড়ো গরম মশলা দিন। কেওড়া জল ছড়িয়ে ঢাকা দিন ও আঁচ বন্ধ করে দিন।
- 5
গরম পরিবেশন করুন ওপরে ডিম ও ভাজা কিসমিস দিয়ে পছন্দের রুটি বা পরোটার সাথে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15431871





মন্তব্যগুলি (12)