রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ,কাঁচালঙ্কা ও ক্যাপ্সিকাম ছবিতে দেওয়া আকারে কেটে নিন।
- 2
চিকেন ছোট টুকরো করে কেটে নিন। কেটে রাখা টুকরোগুলো ম্যারিনেড করে আধঘন্টা রাখুন।
- 3
এবার ব্যাটারের উপকরণ মিশিয়ে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করুন। ম্যারিনেড করা চিকেন টুকরোগুলি এতে দিয়ে মিডিয়াম আঁচে তেলে ভেজে রাখুন ।
- 4
ভেজে রাখা চিকেনের তেল খানিকটা তুলে আলাদা রাখুন। এবার কড়াইয়ে অল্প পরে থাকা তেল গরম করে আদা ও রসুন কুচি ভাজুন।এতে দিন নুন, লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি। এবার পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ভাজুন উঁচু আঁচে।
- 5
এরপর সয় সস, রেড চিলি সস ও টম্যাটো সস দিয়ে গ্রেভি টা রেডি করে নিন।প্রয়োজনে জল দিয়ে পছন্দমতো গাঢ়ত্ব আনুন।
- 6
এবার ভেজে রাখা চিকেন পকোড়া গুলো দিয়ে হালকা নেড়ে ওপরে ভিনেগার ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিন।গরম পরিবেশন করুন পছন্দের রাইস, চাউমিন বা রুটির সাথে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15524839












মন্তব্যগুলি (8)