স্ট্রবেরি ক্রস্টাটা এনভেলপ

#ময়দা ক্রস্টাটা একটি ভিষন সুস্বাদু ডেজার্ট। আমি এই রেসিপিটি একদম নিজের মত করে বানিয়েছি।
স্ট্রবেরি ক্রস্টাটা এনভেলপ
#ময়দা ক্রস্টাটা একটি ভিষন সুস্বাদু ডেজার্ট। আমি এই রেসিপিটি একদম নিজের মত করে বানিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফুড প্রসেসরে ময়দা, চিনি, জমানো আনসল্টেড মাখন নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে।
- 2
এর পর এতে ডিম, নুন আর ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ব্লেন্ড করতে হবে।
- 3
এই ডো- টা ৪-৫ মিনিট মাখতে হবে। এর পর প্লাস্টিক র্যাপ দিয়ে আটকে ফ্রিজে রাখতে হবে।
- 4
একটি বাটিতে ক্র্যানবেরি জুস আর কর্ন ফ্লাওয়ার নিয়ে ভালো করে মেশাতে হবে।
- 5
একটি স্যসপ্যান হাল্কা গরম করে তাতে কুচি করা স্ট্রবেরি আর ১/২ কাপ চিনি থেকে ৩ টেবিল চামচ পরে ব্যবহারের জন্য সরিয়ে রেখে বাকি টুকু দিয়ে মিডিয়াম আচে ক্রমাগত নেড়ে রান্না করতে হবে।
- 6
এতে ১ চামচ লেবুর রস দিয়ে রান্না করতে থাকতে হবে যতক্ষণ না স্ট্রবেরি নরম হয়ে যায়।
- 7
এতে ক্র্যানবেরি জুস আর কর্ন ফ্লাওয়ারের মিশ্রনটা দিয়ে ভালো করে মেশাতে হবে। কম আচে ঘন হয়ে আসা অব্দি রান্না করতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।
- 8
বেকিং ট্রে তে তেল ব্রাশ করে তাতে বাটার পেপার লাগিয়ে ওপরে আবার তেল ব্রাশ করতে হবে।
- 9
ডো টা বেলে নিতে হবে। ছুড়ি দিয়ে ছোটো ছোটো খোলা খামের আকারে কেটে নিতে হবে।
- 10
হার্ট শেপের কুকি কাটার দিয়ে ডো কেটে নিতে হবে।
- 11
খামের আকারের ডো এর মধ্যিখানে ১ চামচ স্ট্রবেরি ফিলিং দিতে হবে।
- 12
খামটি ৩ দিক থেকে বন্ধ করে মাঝখানে হার্ট শেপের ডো টা লাগিয়ে দিতে হবে।
- 13
সবকটি একই ভাবে তৈরি করে বেকিং ট্রে তে বসাতে হবে। একটা ডিম ফেটিয়ে এর ওপর ব্রাশ করে অল্প চিনি ছড়িয়ে দিতে হবে।
- 14
ট্রে টা ফ্রিজে রেখে ওভেন ১৮০° তাপমাত্রায় ১০ মিনিট প্রিহিট করতে হবে।
- 15
ক্রস্টাটা গুলো ১৮০° তাপমাত্রায় ৩০ মিনিট বেক করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি