রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনটাকে ১ চা চামচ নুন,১ চা চামচ গোলমরিচ গুঁড়ো,১ চা চামচ আদা ও ১ চা চামচ রশুনবাটা দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিতে হবে।আর বেশিক্ষন রাখলে ফ্রিজ এ রাখতে হবে।
- 2
এবার কড়াইয়ে ১/২ চা চামচ সাদাতেল দিয়ে ডুমো করা পিঁয়াজ ও ডুমো করা ক্যাপসিকাম গুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে।এবার কড়াইয়ে পরিমান মতো সাদাতেল দিয়ে গোটা সাদাজিরে,তেজপাতা,শুকনো লংকা ফোড়ন দিয়ে একটু নেড়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে এবার ১ চা চামচ আদাবাটা, ১ চা চামচ রশুনবাটা দিয়ে আবার ভাজতে হবে।এবার সব গুঁড়ো মশলা গুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো, লাল লংকা গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো,নুন,চিনি,কাঁচা লংকা ও সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে এবার টমেটো পেষ্টটা দিয়ে আবার কষাতে হবে।
- 3
কষাতে-কষাতে তেল ছেড়ে এলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে হাই হিট এ ১০মিনিট ভাজতে হবে।চিকেনটা কষা হলে এবার ফ্যাটানো টকদইটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে ও ওই ভাজা মশলাটা দিয়ে আবার ভালো করে মেশাতে হবে।এবার ১ কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে।এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেলে নুন,চিনিটা চেক করে এবার ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পিঁয়াজ,ক্যাপসিকাম দিয়ে ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিয়ে ১ চা চামচ কসৌরি মেথি ও ১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে।
- 4
আরও ৫ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস রেডি কড়াই চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি