চিকেন ললিপপ (chicken lollipop recipe in Bengali)

#snacks
#BongCuisine
মন ভালো করতে চিকেন ললিপপ আমার দারুন লাগে।আগে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিতাম। ললিপপ ডিনারে স্টার্টার হিসেবে বেশ ভালো।
চিকেন ললিপপ (chicken lollipop recipe in Bengali)
#snacks
#BongCuisine
মন ভালো করতে চিকেন ললিপপ আমার দারুন লাগে।আগে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিতাম। ললিপপ ডিনারে স্টার্টার হিসেবে বেশ ভালো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ললিপপ পিস,আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সোয়া সস মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।
- 2
ময়দা, কর্নফ্লাওয়ার,লাল লঙ্কা গুঁড়ো,লবণ পরিমাণমতো ও জল অল্প করে দিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করুন।
- 3
কড়াইতে তেল গরম করুন। চিকেন ললিপপ পিস গুলো ওই মিশ্রণে ভালো ভাবে কোট করে তেলে ভেজে নিন।
- 4
সবকটা ভাজা হলে,একটা কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিন।
- 5
এবার একে একে টম্যাটো সস,সেজয়ান সস, সোয়া সস দিয়ে মিশিয়ে নিন।
- 6
ভেজে রাখা চিকেন ললিপপ পিস গুলো এবার ওর মধ্যে দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।
- 7
ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন ও গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)