স্টিমড চিকেন মোমো (steamed chicken momo recipe in Bengali)

#আমিরান্নাভালোবাসি
বৃষ্টির সন্ধ্যা কিংবা কনকনে ঠান্ডা গরম মোমোর কিন্তু কদরই আলাদা।
স্টিমড চিকেন মোমো (steamed chicken momo recipe in Bengali)
#আমিরান্নাভালোবাসি
বৃষ্টির সন্ধ্যা কিংবা কনকনে ঠান্ডা গরম মোমোর কিন্তু কদরই আলাদা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা, লবণ, ১ বড়চামচ সাদাতেল দিয়ে মিশিয়ে অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে আধঘন্টা ঢেকে রাখতে হবে।
- 2
কড়াইয়ে ২বড়চামচ সাদাতেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে নেড়ে চিকেন কিমা দিয়ে খানিক নেড়ে বাকি কুচানো সবজি দিয়ে সঁতে করে ওর মধ্যে লবণ, গোলমরিচ, আজিনামোতো, সয়াস্যস দিয়ে নেড়ে চিকেনের জল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 3
মোমোর পুর স্বাভাবিক তাপমাত্রায় এলে, ময়দার ডো থেকে লেচি কেটে একেকটা বড় কিন্তু পাতলা লুচি বেলে ওর মধ্যে পুর রেখে পুটলির আকারে গড়ে রাখতে হবে।
- 4
স্টিমারে/একটা বড় ডেচকিতে অর্ধেক জল গরম করতে দিয়ে উপরে ঝাঁজরি থালা রেখে তেল গ্রিস করে জল ফুটে এলে থালায় মোমো গুলো বসিয়ে চাপা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট স্টিম করতে হবে। মোমো যেন একে অপরের গায়ে লেগে না যায়।
- 5
১০ মিনিট পরে ঢাকা খুলে মোমোগুলো একটা প্লেটে তুলে নিতে হবে।
- 6
উপরে মিক্সড হার্বস ছড়িয়ে পছন্দমতো স্যসের সাথে পরিবেশন করতে হবে স্টিমড চিকেন মোমো।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)