সর্ষে পোস্ত বাটায় ইলিশ। (Sorshe posto batay ilish recipe in Bengali))

#মাছের রেসিপি
ইলিশ মাছের রানী, এটা বলার অপেক্ষা রাখে না। সবাই ইলিশ খেতে পছন্দ করি, তা যেভাবে রান্নাই হোক। আমি সর্ষে, কাঁচালঙ্কা ও পোস্ত বেটে রান্নাটি করেছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ হালকা করে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছ বেশি ধুতে নেই স্বাদ চলে যায়। তারপর শীলনোড়ায় সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে অল্প জল দিয়ে ছেকে নিয়েছি তাতে সর্ষের খোসা গুলো থাকে না, এবং অনেকেরই সর্ষেয় অম্বল হয় এভাবে রান্না করলে অম্বল হবে না।
- 2
এবার কড়ায় তেল দিয়ে তেল হালকা গরম হলে সর্ষে বাটা দিয়ে নুন, হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে ফোটানো জল দিয়েছি পরিমাণ মতো, তারপর মাছগুলো দিয়ে এপিঠ ওপিঠ একটু উল্টে পাল্টে দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেছি ১৫/২০ মিনিট মতো। তারপর মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নিয়েছি ওপরে অল্প সঃ তেল ও কাঁচা লঙ্কা দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)