চটপট রুই ঝাল(chatpot rui jhaal recipe in Bengali)

চটপট রুই ঝাল(chatpot rui jhaal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পেঁয়াজ ও টমেটো লম্বা করে কুচিয়ে নিয়েছি। মাছে লবণ, ১/২ চা চামচ হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে ৫ মিনিট রেখে দিয়েছি।
- 2
এবার গরম কড়াইয়ে তেল দিয়ে তাতে মাছগুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুঁচি ও পেঁয়াজ কুঁচি ছেড়ে দিয়েছি।
- 3
পেঁয়াজ ও রসুন একটু ভেজে নিয়ে তাতে টমেটো কুঁচি দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জলের ছিটে দিয়ে ঢেকে রেখেছি ৫ মিনিট।
- 4
৫ মিনিট পর ঢাকা খুলে মশলা কষে এলে সামান্য চিনি দিয়ে মাছের পিস গুলো দিয়ে একবার হালকা নেড়ে নিয়ে আবার ১/২ কাপ জল দিয়ে ঢেকে দিয়েছি। ১০ মিনিট পর ঢাকা খুলে মাখো-মাখো হয়ে এলে নামিয়ে নিয়েছি। চাইলে এতে নামাবার আগে ধনেপাতা কুঁচিও দেওয়া যেতে পারে। গরম গরম ভাতের সাথে এই চটপট রুই ঝাল দারুন লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)