ফ্রুট পোলাও(fruit polau recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি।
পুজোর ভোগ নিবেদনের জন্য একদম উপযুক্ত রেসিপি। খুব সহজেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায়।
ফ্রুট পোলাও(fruit polau recipe in Bengali)
#আমারপ্রথমরেসিপি।
পুজোর ভোগ নিবেদনের জন্য একদম উপযুক্ত রেসিপি। খুব সহজেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল ধুয়ে জল ঝড়িয়ে ৩০মিনিট এর জন্য রেখে দিতে হবে।আপেল, নাশপাতি কুচিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটস কুচি করে নিতে হবে।
- 2
ঘি গরম হলে ফলের কুচি দিয়ে কম আঁচে নরম করে ভেজে তুলে নিতে হবে। ওই কড়াই তে অল্প কিছু ঘি দিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন কাজু ও কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়ে চাল দিয়ে ২-৩মিনিট অল্প আঁচে ভেজে নিয়ে ৩ ১/২ কাপ জল দিয়ে আঁচ বাড়িয়ে ঢাকা দিতে হবে২মিনিট এর জন্য।
- 3
ফুটে উঠলে তার মধ্যে স্বাদমতো নুন ও চিনি দিতে হবে ও মিঠা আতর দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে ঢাকা দিতে হবে। ৩মিনিট পরে ঢাকা খুলে তার মধ্যে ফলের কুচি ও ড্রাই ফ্রুটস মিশিয়ে আঁচ বন্ধ করে। লেবুর রস মিশিয়ে কিছুক্ষন রেখে দিয়ে বেদানা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ফ্রুট পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (5)