হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ (healthy creamy tomato soup recipe in Bengali)

Madhumita Dasgupta @cook_16906395
#শীতকালীনস্যুপ
হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ (healthy creamy tomato soup recipe in Bengali)
#শীতকালীনস্যুপ
রান্নার নির্দেশ সমূহ
- 1
তাজা টম্যাটো ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো করে নিলাম।
- 2
একটি ননস্টিক প্যান গরম করে মাখন দিয়ে মাখন গলে গেলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে নিলাম।
- 3
এবার ওর মধ্যে দিলাম আদা ও রসুন কুঁচি। একটু ভেজে দিলাম টম্যাটো কুঁচি ও নুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
- 4
কিছুক্ষণ পর টম্যাটো ভালো করে গলে গেলে ওই মিশ্রণ মিক্সি তে দিয়ে ভালো করে পিষে নিলাম।
- 5
এবার ওই মিশ্রণ ঠান্ডা করে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম।
- 6
এবার প্যান আবার গরম করে মাখন দিয়ে গলিয়ে ময়দা দিয়ে নেড়ে মিশ্রণ বানিয়ে নিলাম।
- 7
এবার ছেঁকে নেওয়া টম্যাটো মিশ্রণ দিলাম। একটু জল দিলাম। ভালো করে মিশিয়ে আধ কাপ ক্রীম মিশিয়ে দিলাম। সবশেষে গোলমরিচ গুঁড়ো ও প্রয়োজনমতো নুন ও চিনি মিশিয়ে দিলাম। এবার গ্যাস ওভেন অফ করলাম।
- 8
তৈরি হয়ে গেল শীতকালের জন্য উপযুক্ত হেলদি ক্রিমি টম্যাটো স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14106828























মন্তব্যগুলি (6)