দই কাতলা (doi katla recipe in Bengali)

#ফেব্রুয়ারি২ দই কাতলা হল বাঙালির একটি ট্রেডিশানাল রেসিপি। এই রেসিপি তা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। তা হলে দেরি না করে লিখে ফেলুন রেসিপি আর বানিয়ে ফেলুন।
দই কাতলা (doi katla recipe in Bengali)
#ফেব্রুয়ারি২ দই কাতলা হল বাঙালির একটি ট্রেডিশানাল রেসিপি। এই রেসিপি তা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। তা হলে দেরি না করে লিখে ফেলুন রেসিপি আর বানিয়ে ফেলুন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছে প্রথমে পরিমান মতো নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে। এটা করতে হবে প্রায় রান্নার 30মিনিট আগে।
- 2
কড়াই গরম হতে দিতে হবে। কড়াই গরম হলে তেল দিতে হবে । আর তেল গরম হলে মাছ দিতে দিতে হবে। তা হলে কড়াইতে মাছ লেগে যাওয়ার ভয় থাকেনা। দই কাতলা বানালে মাছ বেশি লাল করে ভাজবার দরকার নেই।
- 3
এরপর মাছ ভাজার তেলেই দিতে হবে এলাচ,লবঙ্গ, দারচিনি। সামান্য নাড়াচাড়া করে গোটা জিরে - কালোজিরে দিতে হবে।
- 4
এবার পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব.
- 5
এরপর নুন চিনি দিয়ে ফেটানো টক দই দিয়ে দেব.. এই সময়েই হলুদ গুঁড়ো ও জিড়ে গুঁড়ো দিয়ে দেব..
- 6
টক দই দেবার পর একে একে পোস্ত বাটা, কাজু চারমগজ বাটা দিয়ে দেব.. এরপর 1/2 কাপ গরম জল দেব. এরপর 5 মিনিট ঢেকে কষতে দেব।
- 7
এরপর আরও 2 কাপ জল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব (মাঝারি আচে).. নুন চিনি ও এই সময়েই স্বাদ অনুযায়ী দেব.
- 8
এরপর গ্রেভি ফুটে এলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে নামিয়ে নিলেই তৈরী দই কাতলা.
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি