দই চিকেন (doi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেনটাকে নুন, গোলমরিচ ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট.
- 2
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব.
- 3
পেঁয়াজ ভালো করে ভাজা হলে এর মধ্যেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব.
- 4
এই সময়েই চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নেব 5-10 মিনিট.
- 5
এরপর একে একে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নেব. এই সময়ে প্রয়োজন হলে 1/2 কাপ গরম জল দেব.
- 6
এরপর ফেটানো টক দই দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব. প্রয়োজন হলে জল দেব নাহলে না.
- 7
ব্যস মাংস শেদ্ধ হয়ে গেলেই রেডি দই চিকেন. গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15265249




মন্তব্যগুলি