চিকেন চাউমিন(Chicken Chow mien recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
নুন আর সাদা তেল দিয়ে নুডলস টাকে সেদ্ধ করে নিতে হবে ।
- 2
চিকেন টাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নুন, ভিনিগার, সয়া সস, চিলি সস, গোলমরিচ গুড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে ।
- 3
কড়াইতে সাদা তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে চিকেন টা দিয়ে দিতে হবে । এবার হাই ফ্লেমে ৭-৮ মিনিট চিকেন টা ভেজে নিতে হবে ।
- 4
চিকেন টা বাদামি হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে আরও ১ মিনিট নাড়াচাড়া করতে হবে । এরপর সব্জি গুলো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হাল্কা নাড়াচাড়া করতে হবে, যাতে বেশি নরম না হয়ে যায় ।
- 5
এরপর কড়াইতে নুডলস টা দিয়ে দিতে হবে আর একে একে ভিনিগার, চিলি সস, সয়া সস, টমেটো সস, নুন, গোলমরিচ গুড়ো দিয়ে সবকিছু ভালো ভাবে নুডলস এর সাথে মিশিয়ে নিতে হবে । আরও ২-৩ মিনিট রান্না করতে হবে ।
- 6
রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করতে হবে পছন্দ মত সস আর স্যালাড দিয়ে ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)