চিকেন ভর্তা (Chicken bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টা কে ½ চা চামচ রসুন ও ½ চা চামচ আদা বাটা ও 1½ কাপ জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চিকেন স্টক থেকে চিকেন গুলো কে তুলে নিয়ে ঝিরি ঝিরি করে ছাড়িয়ে নিতে হবে। স্টক টা রেখে দিতে হবে। 2 ডিম কে সিদ্ধ করে নিতে হবে।
- 2
কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজা হলে তাতে টমেটো বাটা ও একে একে আদা রসুন বাটা জিরে গুড়ো ধনে গুড়ো হলুদ লঙ্কা গুড়ো সব দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে তাতে টক দই ও কাজুবাদাম বাটা দিয়ে নাড়তে হবে। মশলা থেকে তেল ছাড়লে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে তাতে চিকেন এর স্টক টা দিয়ে দিতে হবে ।
- 3
গ্রেভি ঘন হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নেড়ে আগে থেকে সিদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে মিশিয়ে নিতে হবে। উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে চাপা দিয়ে নামিয়ে নিতে হবে।
- 4
পরোটা, রুমালি রুটি দিয়ে চিকেন ভর্তা খেতে দারুণ লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15318058




মন্তব্যগুলি