চিংড়ি পটলের ডালনা (Chingri potoler dalna recipe In Bengali)

চিংড়ি পটলের ডালনা (Chingri potoler dalna recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলোর মাথা এবং লেজ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
এবার আলু এবং পটলের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে, ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ টিকে কুচি করে কেটে নিতে হবে।
- 3
এবার একটি কড়াইতে তেল গরম করে ধুয়ে রাখা চিংড়ি মাছ টা কে তেলে দিয়ে লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে।
- 4
সেই তেলে ধুয়ে রাখা পটলটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আরেকটি পাত্রে তুলে রাখতে হবে।
- 5
তারপর সেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে কেটে রাখা আলু টিকে দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে। আলু ভাজা ভাজা হয়ে এলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ টি দিয়ে দিতে হবে।
- 6
পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর তাতে জল দিয়ে ফুটাতে হবে।
- 7
আলু সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছ গুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটি মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি চিংড়ি পটলের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)