চিকেন ভর্তা (Chiken bharta recipe in Bengali)

চিকেন ভর্তা (Chiken bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে জল বসিয়ে তারমধ্যে গোটা গরমমশলা দিন। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য নুন দিন। এবার জল ফুটলে ওর মধ্যে চিকেনের টুকরো দিন ৫০০ গ্রাম। সঙ্গে সামান্য আদা ও রসুন বাটা।
- 2
৩০-৪০ মিনিট মতো সেদ্ধ করতে হবে। হয়ে এলে চিকেন গুলো টুকরো থেকে ছিঁড়ে, হাড় গুলো বাদ দিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর একচামচ মাখন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি, স্বাদমতো নুন-চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়তে হবে।
- 4
তেল ছেড়ে আসলে ফেটিয়ে রাখা টকদই, গরম মশলা দিন। এবার টুকরো করে রাখা চিকেন দিতে হবে। ভালো করে মিশে এলে সামান্য জল দিন। ভালো করে নাড়াচাড়া করে ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি দিতে হবে। অল্প পরিমাণ ধনেপাতা কুচি, মাখন দেব।নামানোর আগে সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে নিন। ব্যাস রেডি চিকেন ভর্তা। এবার গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। আমি ট্রাই করলাম বাড়িতেই বানানো রুমালি রুটির সঙ্গে। ডিনার পুরো জমে গেছে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি