পটলের ডালনা (Potoler dalna recipe in bengali)

পটলের ডালনা (Potoler dalna recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটল আলু ডুমো করে কেটে, নুন হলুদগুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখতে হবে দশ _ পনের মিনিট ।
- 2
কড়াইতে তেল গরম করে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরোলে, কুচি করা পিঁয়াজ বাদামি করে ভেজে পটল ও আলু দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজতে হবে ।মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ।
- 3
ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে । মিক্সিতে পিঁয়াজ পেস্ট করে নিতে হবে । আদা রসুনও পেস্ট করে নিতে ।
- 4
জিরা ধনে হলুদগুঁড়ো একসাথে অল্প জল দিয়ে গুলে রাখতে হবে ।
- 5
আবার কড়াইতে তেল গরম করে গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ চলে গেলে জলে ভেজানো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।
- 6
এরপর টমেটো পিউরি দিয়ে কষতে হবে । তেল ছেড়ে এলে ভাজা পটল ও আলু, চিনি দিয়ে নাড়াচাড়া করে এককাপ উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে ও চাপা দিতে হবে ।
- 7
7 - 8 মিনিট পর হয়ে গেলে ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ও ঘী ছড়িয়ে নাড়াচাড়া করে 5 মিনিট চাপা দিয়ে রাখতে হবে । এবার পরিবেশনের জন্য তৈরী গরম গরম পটলের ডালনা ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (11)