চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে টক দই, রসুন বাটা,আদাবাটা,গোলমরিচের গুড়ো,লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা,ডিম দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২৫মিনিট।
- 2
এরপর একটা কড়াইয়ে সাদাতেল গরম করে তাতে চিকেনের পিস গুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে।
- 3
এবার তেলে রসুন কুঁচি, আদা কুঁচি, পেয়াঁজ,ক্যাপ্সিকাম,কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কার গুড়ো হলুদ দিয়ে হাল্কা করে ভাজা হলে সোয়া সস্ আর টমাটো সস্ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে।
- 4
তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার জল গুলে নিয়ে ওই জলটা ঢেলে আর চিকেন পিস গুলো দিয়ে একটু ফোটাতে হবে।
- 5
শেষে গ্যাসটা বন্ধ করে স্প্রিং ওনিয়ন ও সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে চাউওমিন, নান বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন গরম গরম "চিলি চিকেন"।
Keywords
Similar Recipes
More Recipes
- চিকেন বাটার মশালা (Chicken butter masala recipe in Bengali)
- অন্ধ্রা বাসামাছের বিরিয়ানি (Andhra Bhasha fish Biryani recipe in Bengali)
- ব্রেড চিলি মাঞ্চুরিয়ান(red chilli manchurian recipe in Bengali)
- লুচি,বেগুনভাজা আর নিরামিষ তরকারি(Luchi, Begunbhaja Ar Niramish Tarkari recipe in Bengali)
- নিরামিষ কুমড়ো আলু-পটলের ডালনা (Niramish kumro aloo potoler dalna recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15368247





মন্তব্যগুলি (12)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊