এগ ক্যারামেল ফ্লান।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম,দুধ,আধা কাপ চিনি,ভ্যানিলা এসেন্স একসাথে ব্লেনডিং করে নিতে হবে।
- 2
একটি ননস্টিক প্যানে ৩ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ পানি দিয়ে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিন।
- 3
এরপর ছোট তিনটি বাটি/মোল্ডে ক্যারামেল ঢেলে ঠান্ডা করে নিতে হবে।ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে ডিম-দুধের মিশ্রণটি ঢেলে দিন তিনটি বাটিতে।এরপর একটি ননস্টিক হাড়ি নিন যেটাতে ছোট বাটিগুলো বসানো যাবে।এরকম একটি ননস্টিক হাড়িতে আধা হাড়ি সমান পানি দিয়ে, একটি রুমাল বিছিয়ে দিন।
- 4
এরপর পানি ফুটে উঠলে রুমালের উপরে ছোট বাটিগুলো দিয়ে দিন।এরপর লিড দিয়ে ঢেকে দিন।১৫ থেকে ২০ মিনিট স্টিম করুন।(রুমাল দাওয়ার কারন হলো,ছোট বাটি গুলো যেনো উল্টে না যায়,রুমাল ব্যবহার না করলেও হবে)
- 5
স্টিম হয়ে গেলে নামিয়ে ফ্রি জে রেখে উপরে কমলার কোয়া বা অন্যান্য ফল দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার এগ ক্যারামেল ফ্ল্যান।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)