মরিচ খোলা

বাংলাদেশের নোয়াখালী জেলার বিখ্যাত একটি রান্না হলো মরিচ খোলা।মা সাধারণত যেকোন কম কাঁটা যুক্ত বড় বা ছোট মাছ দিয়ে করা হয়। চাইলে বড় ও ছোট মাছ একসাথে মিশিয়ে ও পাচমিশালি মাছ দিয়েও করা যায়।সব ভাবেই দারুন লাগে।এবং ট্রেডিশনালী লাউ পাতা,কুমড়ো পাতা বা কলাপাতায় মুড়ে করা হয়। এবং সরিষার তেল ও সব বাটা মসলায় ঝাল ঝাল করে রান্না করতে হয়। ভীষণ লোভনীয় ও দূর্দান্ত স্বাদের নোয়াখালীর এই ঐতিহ্যবাহী রান্না টি আজ শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে।আমার নানার বাড়ি ও শশুর বাড়ি নোয়াখালী হয়ায় আমার অনেক বেশি এই রান্না টি খাওয়া হয়েছে,আর এখন রান্না ও করতে হয় প্রায় ই।কারণ হাসব্যান্ড এর ফেভারিট তাই।
ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে রুই মাছের পেটের পিস গুলো কে ছোট ছোট করে টুকরা করে কেটে নিবো।
- 2
এবারে এই মাছের টুকরা গুলোর সাথে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ বাটা,শুকনো মরিচ বাটা,স্বাদ মতো লবণ,আস্ত ৪/৫ টা কাঁচামরিচ,ও ধনিয়া পাতা কুচি ও সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিবো।অনেক সময় নিয়ে এই মাছ গুলো তেল মসলার সাথে মাখাতে হবে।ভালোভাবে মাছে মসলা মাখানোর উপর ই নির্ভর করে মরিচ খোলার আসল স্বাদ।
- 3
এবারে একটি বড় করা পাতা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে তেল মসলা মাখানো মাছ গুলো ছড়িয়ে বিছিয়ে দিবো। এবং কলাপাতা চারিদিক মুড়ে সুতা দিয়ে বেঁধে দিবো।
- 4
এবারে একটি রুটি সেকার তাওয়ায় মাছ মোড়ানো করা পাতা টা বসিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করবো ৩০ মিনিট।এই রান্না টি লো আঁচে ই রান্না করতে হবে।
- 5
৩০ মিনিট পর ঢাকনা তুলে কলাপাতা টা কোন কিছুর সাহায্যে সাবধানে উল্টে দিবো। এবং ঢাকনা দিয়ে আবারো ৩০ মিনিট লো আঁচে রান্না করবো।
- 6
প্রায় ১ ঘন্টা কলাপাতার এপিঠ ওপিঠ ভাপিয়ে নেয়ার পর চুলা থেকে নামিয়ে নিবো। এবং কলাপাতার সুতা টা কেটে কলাপাতা খুলে পরিবেশন করবো অসাধারণ স্বাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)