মরিচ খোলা(Morich Khola recipe in Bengali)

#VS2
এই সপ্তাহ থেকে আমি বাংলাদেশি রেসিপি বেছে নিয়ে মরিচ খোলা বানিয়েছি. এটি বাংলাদেশের( নোয়াখালী) একটি খুব জনপ্রিয় রেসিপি.
মরিচ খোলা(Morich Khola recipe in Bengali)
#VS2
এই সপ্তাহ থেকে আমি বাংলাদেশি রেসিপি বেছে নিয়ে মরিচ খোলা বানিয়েছি. এটি বাংলাদেশের( নোয়াখালী) একটি খুব জনপ্রিয় রেসিপি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রাখতে হবে. এবার কলাপাতা ভালো করে ধুয়ে সামনের দিকে আর পেছন দিকে কেটে নিয়ে মাঝের ডাটি কেটে নিতে হবে. এবার সমস্ত উপকরণ তেল ভাল করে মেখে নিয়ে মাছগুলোর সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে.
- 2
এবার একটি কলাপাতার ভেতরের দিকে ভালো করে তেল লাগিয়ে মাছগুলো পেতে চারদিক থেকে কলাপাতা দিয়ে আটকে আরেকটি কলাপাতা দিয়ে ভালো করে মুরে সুতো দিয়ে চারপাশ দিয়ে বেঁধে দিতে হবে.
- 3
এবার একটু চাটুতে 1 টেবিল চামচ তেল গরম করে সুতোয় বাঁধা কলাপাতা দিয়ে লো আচেঁ 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিতে হবে. যখন দেখা যাবে কলা পাতা পুড়ে গেছে তখন সাবধানে উল্টে আবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিতে হবে. 2 পাশ ভালো করে পুড়ে গেলে নামিয়ে সুতো কেটে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি