নিরামিষ বাঁধাকপি ঘন্ট(niramish bandhakopi ghanto recipe in Bengali)

নিরামিষ বাঁধাকপি ঘন্ট(niramish bandhakopi ghanto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাঁধাকপি ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। আলু ডুমো করে কেটে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমো করে কাটা আলুর টুকরো গুলো ভেজে নিতে হবে।
- 2
আলুর টুকরো গুলি একটু ভাজা হলে এর মধ্যে টমেটো কুচি, আদা বাঁটা, জিরে - ধনে গুঁড়া, হলুদ গুঁড়ো,লবণ ও চিনি দিয়ে দিতে হবে এবং ভালো করে কষাতে হবে মশলা টা।এবার মটরশুঁটি টা দিয়ে দিতে হবে এবং আবার পুরো মশলা টা কষাতে হবে 2-3 মিনিট।এবার এক কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি টা দিয়ে দিতে হবে।ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। বাঁধাকপি থেকে জল বেরোবে,ওই জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে।
- 4
মাখা মাখা হয়ে এলে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপি ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি