চিকেন ভেজিটেবল রোল
খুব মজার একটা ডিস ।
রান্নার নির্দেশ
- 1
ময়দা টা কে ভালো করে তেল ও লবণ নরমাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে রাখতে হবে।
- 2
এইবার গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এক এক করে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর চিকেন দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে কড়াই টা।
- 3
তারপর ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে।
- 4
ময়দার ডো ta কে ভালো করে পরোটার মতো বেলে নিতে হবে।
- 5
তারপর চুলাই তাওয়া বসিয়ে ভালো করে পরোটার মতো ভেজে নিতে হবে।
- 6
চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে পরোটার উপর ভাজা চিকেন লম্বা করে দিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে তার উপর কাচা মরিচ এর সস ও প্রাণ এর হট টমেটো সস দিয়ে রোল করে নিতে হবে।
- 7
তারপর পরিবেশণ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16045090





মন্তব্যগুলি