আলুর চপ (alor chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু পরিমাণ মতো জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে হাতা দিয়ে ভাল করে ম্যাশ করে নিতে হবে ।
- 2
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ৷ আদা বাটা, রসুন বাটা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে কসতে হবে । আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর ও কিছুক্ষন কসতে হবে ৷
- 3
এবার ম্যাস করা সেদ্ধ আলু দিয়ে পেঁয়াজের মিশ্রণের সঙ্গে ভালো করে মেশাতে হবে । এর মধ্যে ধনেপাতা কুচি ও নুন দিতে হবে ৷
- 4
গ্যাস বন্ধ করে আলুর মিশ্রণ ঠান্ডা করে অল্প অল্প করে নিয়ে হাতের চাপে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিতে হবে ।
- 5
এবার বেসনের মধ্যে বেকিং সোডা ও স্বাদমত নুন মিশিয়ে জল দিয়ে গুলে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ।
- 6
কড়াইতে তেল গরম করে চ্যাপ্টা করা আলুর মিশ্রন বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে বাদামি করে ডীপ ফ্রাই করে নিতে হবে ।
- 7
মুড়ির সাথে গরম গরম সার্ভ করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)