মটন বিরিয়ানি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল ধুয়ে নিন এবং জল গরম করে তাতে গোটা গরম মসলা দিয়ে ভালো করে ফোটান এবং মাংস ধুয়ে নুন,হলুদ,টক দই ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।
- 2
চাল দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিন
- 3
আলু নুন ও হলুদ দিয়ে লালচে করে ভেজে নিন
- 4
কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিন এবং পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন
- 5
এবার মাংস দিয়ে ভালো করে ভাজুন এবং নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 6
আলু দিয়ে দিন এবং ধনে জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং সেদ্ধ হয়ে গেলে চিনি মিশিয়ে নিন
- 7
এবার একটি পাত্রে ভাত দিয়ে দিন এবং ওপরে মাংস ও আলু দিয়ে দিন কেশর ভেজানো দুধ ও ঘি দিয়ে আবার একটু ভাত দিয়ে ঢেকে দিন।একই পদ্ধতিতে সাজিয়ে তুলুন এবং সব শেষে ঘি, বিরিয়ানি মসলা ও কেশর ভেজানো দুধ এবং ভাজা ডিম দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ঢিমে আঁচে ২০-২৫ মিনিট
- 8
হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন, হ্যাঁ অবশ্যই ডিম দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)