সেদ্ধ ডিমের ভুর্জি

#ডিম
মহারাষ্ট্রের বিখ্যাত স্ট্রিট ফুড আন্ডা ভুর্জি, পাও (ব্রেড) এর সাথে সার্ভ করা হয়
ভিডিও রেসিপি লিংক ➡️ https://youtu.be/b3Z-6GkovR4
সেদ্ধ ডিমের ভুর্জি
#ডিম
মহারাষ্ট্রের বিখ্যাত স্ট্রিট ফুড আন্ডা ভুর্জি, পাও (ব্রেড) এর সাথে সার্ভ করা হয়
ভিডিও রেসিপি লিংক ➡️ https://youtu.be/b3Z-6GkovR4
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব ডিম গুলো কে হার্ড বয়েল করে সেদ্ধ করে নিতে হবে। ডিম গুলো কে অর্ধেক মাঝবরাবর করে কেটে তারপর সেই অর্ধেকের 4 টুকরো করে কেটে নিতে হবে। এই টুকরো করে কাটা ডিম গুলো কে ফ্রায়িং প্যানে তেল গরম করে অল্প নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
পেঁয়াজ টা কে কেটে মিহি করে কুচিয়ে নিতে হবে । টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সারে।
- 3
ফ্রায়িং প্যানে তেল গরম করে, প্রথমে গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপর পিঁয়াজ কুঁচি দিয়ে লাল করে ভেজে, টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দরকারে অল্প জল ছড়া দিয়ে দিয়ে কষাতে হবে
- 4
কষানো হয়ে গেলে, ভেজে রাখা সেদ্ধ ডিমের টুকরো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটা ড্রাই গ্রেভি আইটেম। তাই কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ডিম গুলো ভালো করে মিশিয়ে, গরম মসলা আর ধোনে পাতা কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এইটা রুটি বা পরোটার সাথে, কিংবা ব্রেড এর সাথে খেতে দারুন লাগে। এবং ঝটপট হয়ে ও যায়।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি