সর্ষে রুই (sarse rui recipe in Bengali)

সর্ষে রুই (sarse rui recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ টা পিস্ করে কেটে ভাল করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ১০-১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম।
- 2
পরিমান মতো দুরকমের সর্ষে আর পোস্ত নিয়ে সামান্য গরম জলে ২৫-৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম।
- 3
একটি প্যানে পরিমান মতো তেল গরম করে মাছ গুলো কে ভাল করে ভেজে তুলে নিলাম।
- 4
এবার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা সর্ষে ও পোস্ত নিয়ে নুন ও কাঁচা লঙ্কা সহযোগে বেটে নিলাম মিহি করে।
- 5
প্যানের গরম তেলে সর্ষে আর কাঁচালঙ্কার ফেরণ দিলাম।
- 6
সর্ষে দানা ফাটলে বেটে রাখা সর্ষের পেষ্ট টা দিলাম।
- 7
ভাল করে মিশিয়ে নিয়ে এবার ফেটানো টক দ্ই টা দিয়ে দিলাম আর খুব ভাল করে নাড়াতে লাগলাম।
- 8
ফুট ধরে গেলে হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর সব কিছু খুব ভাল করে মিশিয়ে নিলাম।দরকার পড়লে এই সময় অল্প জল দেওয়া যেতে পারে।
- 9
স্বাদ মতো নুন ও আরও ২-৩ কাঁচা লঙ্কা সামান্য চিরে ঝোলে ফেলে দিলাম।
- 10
ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম।ঢাকা চাপা দিয়ে আরও ৪/৫ মিনিট রান্না করলাম।ঠিক নামানোর আগে সামান্য কাঁচা সরিষার তেল ছড়িয়ে ৪/৫ মিনিট রেষ্ট হতে দিলাম।
- 11
গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি