কাতলা কালিয়া(katla kalia recipe in Bengali)
#স্পাইসি রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো লবণ হলুদ মাখিয়ে সরষে তেলে কড়া করে ভেজে নিন।
- 2
তারপর জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোরন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রঙ করে ভেজে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভেজে জিরে ধনে গুঁড়ো টমেটো পিউরি আর টক দই স্বাদ মত লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 3
তারপর পরিমাণ মত জল দিয়ে ঢেকে দিন। ভালো করে ফুটে গেলে মাছ গুলো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দিন।গ্ৰেভি মাখো মাখো হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13118939




মন্তব্যগুলি (2)