করলা কড়ি (Karela Kadhi recipe in Bengali)

#তেঁতো/টক
করলা কড়ি নর্থ ইন্ডিয়ান রেসিপি, তেঁতো হলেও সুন্দর ঘি য়ের গন্ধ এর স্বাদ অনেক বাড়িয়ে দেয়।
করলা কড়ি (Karela Kadhi recipe in Bengali)
#তেঁতো/টক
করলা কড়ি নর্থ ইন্ডিয়ান রেসিপি, তেঁতো হলেও সুন্দর ঘি য়ের গন্ধ এর স্বাদ অনেক বাড়িয়ে দেয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াই তে তেল দিয়ে করলা গুলোতে সামান্য নুন ছড়িয়ে কড়া করে ভেজে নিতে হবে।
- 2
এবার একটি বড়ো বাটিতে টক দই, বেশন, হলুদ, আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে।
- 3
3কাপ জল মিশ্রণটি তে মিশিয়ে পাতলা করে নিতে হবে
- 4
এবার ঐ করলা ভাজার কড়াই তেই আরো 2চামচ তেল দিয়ে পিয়াজ ভাজতে হবে।
- 5
পিয়াজ নরম হয়ে এলে ও রঙ পরিবর্তন হলে দই ও বেশনের মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে ঘন হয়ে জমাট বেধে যাবে।
- 6
স্বাদ মত নুন দিয়ে 4/5মিনিট নাড়ার পর মিশ্রণটি তে করলা দিন এবং মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে সাইডে রাখুন।
- 7
এবার তড়কা তৈরি করার পালা। তড়কা তৈরির জন্য প্যানে ঘী দিন। তারপর একে একে শুকনোলঙ্কা সর্ষে ও কারি পাতা দিন।
- 8
1মিনিট পর তড়কা টি বেশনের মিশ্রণে দিয়ে মিশিয়ে দিন।
- 9
ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করুন করলা তড়কা।
- 10
(বি: দ্র: নিজের পছন্দমত মিশ্রণটি ঘন বা পাতলা করতে পারেন)
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)