চিকেন তেহারি (chicken tahari recipe in Bengali)

বাসমতি চাল আর চিকেন ও আলু দিয়ে তৈরি এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু হয় তেমন ই এটি ওয়াণ পট মিল হিসাবে খুব ই স্বাস্থ্যকর ও বটে। প্রথাগত ভাবে এটি সরিষার তেল দিয়ে তৈরি করা হলেও আমি ব্যবহার করেছি সোয়াবিন অয়েল। এই খাবার টি রায়েতা আর সালাদ দিয়ে খেতে খুব ভালো লাগে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
টকদই এর মধ্যে হলুদ, নুন, কাশ্মিরীলঙ্কাগুড়ো,জিরা গুঁড়ো, ও টমেটো দিয়ে একটি পেস্ট বানিয়ে চিকেন ম্যারিনেট করতে হবে ২ঘণ্টা। আলু দুই টুকরো করে কেটে সোয়াবিন তেল এ ভেজে রাখতে হবে।
- 2
বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। রান্নার পাত্রে তেল গরম করে ১ টা পিয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। ওই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে বাকি পিয়াজ কুচি ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষাতে হবে। কিছু ক্ষন কষানো হলে জল ঝরানো চাল টা দিয়ে দিতে হবে। ভাজা হয়ে এলে ৪০০ গ্রাম জল গরম করে ওই রান্নায় দিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে।
- 3
ফুটে উঠলে গ্যাস কম করে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। জল শুকিয়ে আসলে ও চিকেন চাল সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়া ও পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে গরম গরম পরিেশন করুন চিকেন তেহারি। রায়েতা ও সালাদ এর সাথে খেতে খুব সুস্বাদু লাগে।
Made this recipe? Share a Cooksnap!
Let Sonali Dey know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)