মছলি কাটলেট(machhli cutlet recipe in bengali)
#ভাজার রেসিপি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছঅল্প ভাপিয়ে কাটা ছাড়িয়ে,আলুসিদ্ধ করে নিলাম। মোটামুটি উপকরণ হাতের কাছে গুছিয়ে নিলাম।আলু মাছ একসঙ্গে চটকে মেখে নিলাম।কড়াইয়ে 2 চা চামচ তেল গরম করে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম ভেজে আমের টুকরো দিয়ে নুন দিলাম। পেঁয়াজ, আদা,রসুন বাটা,লঙ্কা গুঁড়ো দিয়ে কষে আম গুলোএকটু সেদ্ধ হলে চটকানো আলু মাছ দিয়ে নেড়ে চেড়ে, ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম।
- 2
এবার অন্য একটি পাত্রে ডিম,ব্যাসন,জোয়ান,নুন,মিষ্টি,একটু খাবার সোডা,লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার,ধনেপাতা কুচি দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম।
- 3
এবার মিক্সড পুর থেকে মাছের আকারে গড়ে স্টিক দিয়ে সবগুলো গড়ে তিল মাখিয়ে নিলাম।ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিলাম। সস দিয়ে গরম গরম পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13573341










মন্তব্যগুলি (7)