চিকেন চীজ পিজ্জা (chicken cheese pizza recipe in Bengali)

Moumita Biswas @iammoumita
চিকেন চীজ পিজ্জা (chicken cheese pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস তা কে দই, জিরে, ধনে, লবণ, চাট মশলা, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে।। তার পরে কড়াই তে সাদা তেল গরম করে মাংস গুলো কে ভাজা করে নিতে হবে।।
- 2
তার পরে টমেটো সস এর সাথে মিক্সড হার্বস, চাট মশলা মিশিয়ে নিতে হবে।।
- 3
তার পরে ময়দা, দুধ, লবণ, আর মিক্সড হার্বস আর সাদা তেল এক সাথে ভালো করে মেখে নিতে হবে।।। তার পরে এক টি থালায় ওই মাখা ময়দা টা কে ভালো করে ছড়িয়ে দিতে হবে।।
- 4
তার পরে ওই পিৎজা বেস এর উপরে ওই টমেটো সস টা কে ভালো করে মাখিয়ে নিয়ে তার উপরে মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপ্সিকাম ছড়িয়ে দিতে হবে।।
- 5
তার পরে এর উপরে চীজ গ্রেট করে দিতে হবে।।।
- 6
তার পরে ১৮০°C ১৫ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে পিৎজা।।
- 7
তার পরে পিৎজা টি কে কেটে গরম গরম পরিবেশন করুন চিকেন চীজ পিৎজা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14094914









মন্তব্যগুলি (5)