রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ(restaurant style chicken chaap recipe in Bengali)

#Foodyy Bangali cookpad
চিকেনের বিভিন্ন আইটেমের মধ্যে চিকেন চাপ অত্যন্ত জনপ্রিয় রেসিপি। এটি রাইস রেসিপি সঙ্গেও যেমন লাগে,তেমনি নান, পরোটার সঙ্গেও দারুণ জমে যায়। আশাকরি রেসিপিটি ভালো লাগবে।
রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ(restaurant style chicken chaap recipe in Bengali)
#Foodyy Bangali cookpad
চিকেনের বিভিন্ন আইটেমের মধ্যে চিকেন চাপ অত্যন্ত জনপ্রিয় রেসিপি। এটি রাইস রেসিপি সঙ্গেও যেমন লাগে,তেমনি নান, পরোটার সঙ্গেও দারুণ জমে যায়। আশাকরি রেসিপিটি ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর মিক্সিং গ্রাইন্ডার একসঙ্গে পোস্তদানা, কাজু বাদাম ও চারমগজ শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এরপর অল্প পরিমাণ জল দিয়ে এটার পেস্ট করব।
- 2
এবার আদা, রসুন ও লঙ্কা একসাথে মিক্সিতে গ্রাউন্ড করে নিতে হবে.
- 3
রিমাণমতো টক দইতে অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 4
শুকনো প্যানে বেসন গুড়ো হালকা করে ভেজে নিতে হবে।
- 5
বার একটি বাটিতে মাংস গুলি নিয়ে তারমধ্যে পোস্ত চারমগজ, কাজু বাদামের পেস্ট, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, ফাটানো টক দই, ভাজা বেসন, যাই ফল গুড়ো, জয়িত্রী গুড়ো,ভেজিটেবিল অয়েল, সামরিচ গুড়ো,মিল্ক ক্রিম, পরিমাণমতো লবণ সবকিছু দিয়ে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে রাখতে হবে। আমি রান্নার সুবিধার্থে ছোট পিস নিয়েছি। বড় পিস নিলে মাংসটা অল্প অল্প করে কেটে নিতে হবে গায়ে,যাতে ওই কাটা অংশের ভেতরে মসলাগুলো ঢুকতে পারে। এবার ৬ থেকে ৭ ঘন্টা সময় থাকলে সারারাত ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দিতে হবে।
- 6
এবার প্যানে দুই চামচ তেল ও দুই চামচ ঘি গরম হলে ম্যারিনেট করা মাংস গুলো মিডিয়াম ফ্লেমে দুইপাশ ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে গ্রেভিটি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। ১০ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে উল্টে পাল্টে আবার গরম মসলা,দুধে ভেজানো জাফরান যোগ করে ৫ থেকে ১০ মিনিট আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর গোলাপজল,কেওড়া জল দিয়ে আরো ১ থেকে ২ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। আমিতো বিরিয়ানির সঙ্গে খেলাম। রেসিপি টা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
Similar Recipes
More Recipes
- ওয়ালনাট লেমন চকো বার (Walnut lemon choco bar recipe in Bengali)
- ভুনা খিচুড়ি (আমিষ)(bhuna khichuri recipe in Bengali)
- চিকেন বিরয়ানি(Chicken biriyani recipe in Bengali)
- মাছের মাথা দিয়ে আলু পটল তরকারি(Macher matha diye alu potol torkari recipe in Bengali)
- ওয়ালনাট বরফি(Walnut barfi recipe in Bengali)





মন্তব্যগুলি (5)