বেগুনি

#বর্ষাকালের রেসিপি
বর্ষাকালে বিকেল বেলাতে একটু নানা রকম ভাজা খাবার খেতে মন করে । গরম গরম পাকোড়া , বেগুনি , আলু চপ এই রকম খাবার মন করে । আজ আমি বেগুনীর রেসিপি শেয়ার করছি । গরম গরম বেগুনি চা বা কফির সাথে বেশ লাগে বৃষ্টির দিনে ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন কে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিলাম । এরপর একটা বাটি নিলাম তারমধ্যে বেসন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা,গুঁড়ো, কালোজিরা, আর খাবার সোডা দিলাম ।
- 2
অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম । এরপর একটা বেগুন এর টুকরো বেসন এর মধ্যে মাখালাম ভালো করে ।
- 3
এরপর কড়াইএর এর মধ্যে তেল ভালো করে গরম হলে বেগুনের পিস তেলের মধ্যে ছাড়লাম । আর নাড়া ছাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিলাম ।
- 4
লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম ।
- 5
তারপর গরম গরম বেগুনি একটু বিট নুন বা কালো নুন ছড়িয়ে পরিবেশন করলাম ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি