কাসুরি মেথি জিনজার মালাই চিকেন টিক্কা

কাসুরি মেথি জিনজার মালাই চিকেন টিক্কা
রান্নার নির্দেশ
- 1
আদার পেস্ট, কাশ্মীরি লাল মরিচের পেস্ট, লাল মরিচের গুঁড়ো, লেবুর রস, কালো নুন, নুন, লাল মরিচ ফ্লেক্স এবং গরম মশলা গুঁড়ো একসাথে ভাল করে মিশিয়ে নিন। শুকনো মেথি পাতা,ফ্রেশক্রিম,১/২ চামচ চাট মশলা, দই মিশিয়ে ভাল করে মেখে নিন। একপাশে রাখতে হবে।
- 2
নন-স্টিক প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন।আজোয়ান,বেসন দিন এবং ভালভাবে মেশান। ময়দা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।
- 3
গ্যাস থেকে নামাতে হবে।বেসনের মিশ্রণটি মেরিনেডে যোগ করুন এবং ভালভাবে মিক্স করুন। হলুদ গুঁড়ো এবং মুরগির টুকরা যোগ করুন এবং ভালভাবে মিশ্রিত করুন। কমপক্ষে ১ঘন্টা থেকে ৪-৫ ঘন্টার জন্য মেরিনেটে রাখুন(সারারাত রাখতে ও পারেন)
- 4
নন-স্টিক গ্রিল প্যানে/মাইক্রোওভেন এ হয় কাবাব।
গ্যাস এ বানানোর জন্য
কিছুটা তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলি রাখতে হবে। একদিকে কুক হয়ে ওঠার পরে একপাশে গ্রিল করে নিন। আঁচ কমিয়ে চিকেন এর ২ দিকে কুক হওয়া পর্যন্ত রান্না করুন।মাঝে মাঝে চিকেন এর টুকরো ওপরে মাখন ব্রাশ করতে হবে।
মাইক্রোওভেন এর জন্য
আভেন প্রিহিট করতে হবে ১৮০°c
আভেন প্রুফ ডিশে তেল ব্রাশ করে তাতে চিকেনের টুকরোগুলি রাখতে হবে। ১৮০°c একদিকে কুক হয়ে ওঠার পরে একপাশে কুক করে নিন। আঁচ কমিয়ে চিকেন এর ২ দিকে কুক হওয়া পর্যন্ত রান্না করুন - 5
একটি পরিবেশন প্ল্যাটারে চিকেন টিক্কা রেখে চাট মশলা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন লেবু দিয়ে।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি