ভেজিটেবল টম খা স্যুপ

#হেঁসেলেরগল্পকথা
#প্রেজেন্টেশন
তৃতীয় সপ্তাহে শেফের দেওয়া চ্যালেঞ্জের উত্তরে আমি থাইল্যান্ডের বিখ্যাত পদ টম-খা-গাই এর অনুপ্রেরণায় এই পদটি উপস্থাপনা করছি।
ভেজিটেবল টম খা স্যুপ
#হেঁসেলেরগল্পকথা
#প্রেজেন্টেশন
তৃতীয় সপ্তাহে শেফের দেওয়া চ্যালেঞ্জের উত্তরে আমি থাইল্যান্ডের বিখ্যাত পদ টম-খা-গাই এর অনুপ্রেরণায় এই পদটি উপস্থাপনা করছি।
রান্নার নির্দেশ
- 1
সব উপকরণ গুলো গুছিয়ে নিয়ে গাজর, বিন, ব্রকোলি ও বেবি কর্ন আমি গরম ও ঠান্ডা জলের সাহায্যে ব্লানচ করে নিয়েছি।
- 2
থাই রান্না যেহেতু সব সময় উচ্চ তাপে করতে হয় তাই আগে কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিয়ে তাতে টুকরো করা মাশরুম ছেড়ে নেড়ে নিয়েছি।
- 3
2মিনিট পরে গ্যাস একদম কমিয়ে দিয়ে কড়াইতে নারকোলের দুধ ঢেলে তার মধ্যে লেমনগ্রাস, গালাঙ্গাল ও কুচি করা অর্ধেক টা লেবুপাতা একটু হাতে ডলে কড়াইতে ছেড়ে দেই। এবারে সমানে ক্লক ওয়াইজ হাতা দিয়ে নাড়তে থাকি যাতে নারকেলের দুধ কেটে নেয় যায়। 10 মিনিট সমানে নাড়াবার পর আগে থেকে ব্লানচ করা সব্জি গুলো কড়াইতে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী নুন যোগ করি।
- 4
আরো 5 মিনিট সমানে নাড়ানোর পরে যখন স্যুপ ঘন হতে আসবে তখন গুড়, বাকি লেবু পাতা ও পনিরের টুকরো গুলো ছড়িয়ে গ্যাস বন্ধ করে 5মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করি। তারপর সেটা একটি বড় পাত্রে ঢেলে উপর থেকে লেবুর রস, লাল কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পেঁয়াজ শাক কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেলো ভেজিটেবল টম খা স্যুপ।
- 5
যেহেতু এবারের চ্যালেঞ্জের বিষয় প্লেটিং ও প্রেসেন্টেশন নিয়ে তাই আমি এখানে তিন ভাবে আমার রেসিপি সাজিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি